Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় বি এন পির ৮৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী নগদ অর্থ বিতরণ।

  |   বুধবার, ০৬ মে ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় বি এন পির ৮৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী নগদ অর্থ বিতরণ।
মো:সাইফুল ইসলাম:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ৮৫০ কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
কসবা-আখাউড়ার সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সহ-সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের সদস্য নাছির উদ্দিন হাজারী’র পক্ষ থেকে আজ বুধবার সকালে উপজেলার করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পরা পরিবারের মাঝে এ সহযোগীতা প্রদান করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৪ কেজি চাউল,২কেজি আটা,২কেজি আলু,১কেজি পেঁয়াজ। এছাড়া চাঁন্দপুর গ্রামের ১৫০ টি পরিবারের মাঝে নগদ ৩০০টাকা করে বিতরণ করা হয়।
আখাউড়া উপজেলা বি এন পির সাধারন সম্পাদক আবুল মুনসুর মিশন জানান, বি এন পির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এম পি মুশফিকুর রহমান ও জেলা বি এন পির সহসভাপতি নাছির উদ্দীন হাজারীর পক্ষে গত দুই দিনে কসবা ও আখাউড়ায় ২০০০ জন হত দরিদ্রের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ ছাড়া কসবা-আখাউড়ায় সাংবাদিক,ডাক্তারদের মাঝে পিপিই,ডিজিটাল থার্মোমিটার সহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয় বলেও তিনি জানান।
খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন আখাউড়া পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার মিয়া, আখাউড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব খন্দকার মোঃ বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খাদেম,হাজী জালাল উদ্দিন, শেখ হুমায়ূন কবির জীবন, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম তুরান, ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীন দলের সভাপতি মোঃ সুমন খান,আখাউড়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক শামীম ইকবাল,ধরখার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ নাজিম উদ্দিন দুলাল, সাংগঠনিক সম্পাদক দাউদ মিয়া, আখাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোবাশ্বির আহসান, আখাউড়া পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আস্ সাদিক ভূঁইয়া গালিব, আখাউড়া শহীদ স্মৃতি সরকারী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মামুন আহমেদ, উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি লিটন মিয়া, পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রাসেল মোল্লা, প্রমূখ।
উল্লেখ্য এর আগে গতকাল মঙ্গলবার কসবা উপজেলায় ১২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ