Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় সামাজিক সংগঠন সুহৃদ এর ঈদ উপহার সামগ্রী বিতরন

  |   শুক্রবার, ২২ মে ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় সামাজিক সংগঠন সুহৃদ এর ঈদ উপহার সামগ্রী বিতরন

আখাউড়া প্রতিনিধি

করোনা ভাইরাসের সংক্রমণে নাভিশ্বাস পুরো বিশ্ব। করোনা সংক্রমণ ঠেকাতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও চলছে লকডাউন।

নিম্ন আয়ের অস্বচ্ছল মানুষেরা হয়ে পড়েছে কর্মহীন। এমতাবস্থায় মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল-ফিতর দরজায় কড়া নাড়ছে।

ঈদকে সামনে রেখে চিন্তার যেন শেষ নেই এসব ছিন্নমূল নিম্ন আয়ের মানুষের,করোনা যেন মলিন করে দিয়েছে তাদের ঈদ আনন্দ।এসব আয়-রোজগারহীন মানুষের ঈদের আনন্দ বাড়িয়ে দিতে ব্যাতিক্রম ‘ঈদ উপহার’ নিয়ে তাদের পাশে দাড়িয়েছে সেচ্ছাসেবী সংগঠন’সুহৃদ’।

মানবিক সংগঠন সুহৃদ এর উদ্যোগে আজ শুক্রবার বিকেল ৩ টায়  আখাউড়া উপজেলার ১৫০ টি অসহায় ও ছিন্নমূল পরিবারকে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।এসব ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে লাচ্ছা সেমাই,ভার্মিসিলি সেমাই,পাউডার দুধ,চিনি,নারকেল,নুডলস উল্লেখযোগ্য।আখাউড়া রেলওয়ে স্টেশন ও সড়ক বাজার,লাল বাজার সহ আখাউড়ার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে চ্ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করছে।

ঈদ উপহার পেয়ে বৃদ্ধ রিক্সাচালক মজনু মিয়া বলেন ঈদের আগে ঈদের সেমাই, চিনি,দুধ,কিনার জন্য ৪০০ টাকা লাগবে এমন চিন্তায় উদ্দীগ্ন ছিলাম, সুহৃদ এর উপহার পেয়ে এই চিন্তা দুর হয়েছে।আনন্দে বিমোহিত হয়ে তিনি সংগঠনের জন্য দোয়া করেন। ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি সবাইকে সচেতন হতে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে আহবান জানান সুহৃদ এর বন্ধুরা।

এ সময় উপস্থিত ছিলেন সুহৃদ এর যুগ্নসমন্বয়ক শিপন উদ্দিন দেওয়ান ও নাজনীন শম্পা, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম রানা, রাকিব হুসেন,আতিক খান,শাহীন, গোপাল,পলাশ, আলামিন,জাবেদ ,বাবলু,রিয়াদ,দুলাল সহ অন্যান্যরা উপস্থিত থেকে এই ঈদ উপহার সামগ্রী বিতরন করেন।

সামাজিক সংগঠন সুহৃদ ইতোপূর্বেও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও ইফতার সামগ্রী বিতরণ করেছে। সুহৃদ সমন্বয়কগণ বলেন, মানুষের কল্যাণে সুহৃদ এর এমন মানবিক কার্যক্রম চলমান থাকবে।
সুহৃদ এর এই নিয়মিত কল্যাণমূলক কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে আখাউড়ার সর্বস্তরের মানুষ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ