Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

৭ লাখ টাকার মাদকসহ বিজয়নগরে যুবক আটক।

  |   বুধবার, ২০ জুন ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

৭ লাখ টাকার মাদকসহ বিজয়নগরে যুবক আটক।

বিশেষ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে আনুমানিক সাত লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদক দ্রব্য উদ্ধার করেছে ২৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা।

এ সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মঙ্গলবার দিবাগত রাতে পৃথক অভিযানে জেলার বিজয়নগর উপজেলা থেকে এসব মাদক দ্রব্য উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদক দ্রব্যের মধ্যে রয়েছে ৫০ বোতল ভারতীয় ইস্কফ এবং দুই হাজার দুইশত ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে গভীর রাতে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রাম থেকে ৫০ বোতল ভারতীয় ইস্কফসহ মোঃ ফারুক মিয়া-(২৫) নামে এক যুবককে আটক করে। আটক ফারুক মিয়া কাশিনগর গ্রামের মরহুম ফতে আলীর ছেলে।

পৃথক অভিযানে বিজিবির সদস্যরা একই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২২৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। বিজিবির সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৬ লাখ ৮৯ হাজার টাকা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ