Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় সাংবাদিকের ওপর হামলায় জড়িত ৪ জনকে আটক করেছে থানা পুলিশ

  |   রবিবার, ২৮ জুন ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় সাংবাদিকের ওপর হামলায় জড়িত ৪ জনকে আটক করেছে থানা পুলিশ

আখাউড়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিন সাংবাদিকের উপর হামলায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করেছে আখাউড়া থানা পুলিশ।

জানাযায় উপজেলার মোগড়া ইউনিয়নের মোগড়া গ্রামে গত ২১ মার্চ সংবাদ সংগ্রহের জন্য এশিয়ান টিভির আখাউড়া প্রতিনিধি মোহাম্মদ অমিত হাসান আবির, দৈনিক বর্তমান কথা পত্রিকার আখাউড়া প্রতিনিধি জুয়েল মিয়া, দৈনিক আমাদের বাংলার আখাউড়া প্রতিনিধি মোঃ ইসমাইল ঘটনাস্থলে যাওয়ার সাথে সাথে তিনজন সাংবাদিকের উপর অতর্কিত হামলা এবং ক্যামেরা ছিনতাই করে নিয়ে যায় একটি মহল।

এ ঘটনায় বাদী হয়ে মোহাম্মদ অমিত হাসান আবির থানায় অভিযোগ দায়ের করেন গত ২১ শে মার্চ।হামলায় অভিযুক্তরা হলেন আবু সায়েদ পিতা আব্দুল ওহাব, সুমন মিয়া পিতা আবু সামাদ, বাকের খন্দকার পিতা অজ্ঞাত,গোলাম মোস্তফা পিতা-মৃত আব্দুল জলিল আব্দুল কাদের পিতা-মৃত আব্দুল জলিল,আবুল কাশেম পিতা-মৃত আব্দুল জলিল, জবিউল্লাহ পিতা মোস্তফা,নাঈম পিতা আব্দুল কাদের,রহিমা খাতুন পিতা আবু সামাদ।

অভিযোগের পর গতকাল  ২৭ শে জুন রাতে আখাউড়া থানা পুলিশ চারজনকে আটক করে আটককৃতরা হলেন বাকের খন্দকার, আব্দুল কাদের,আবুল কাশেম এবং জবিউল্লাহ।আটকৃতদে সবাইকে  ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজামী জানান, অভিযুক্তদের মধ্যে চারজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ