শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ার মনিয়ন্দে পানিতে ডুবে দুই শিশু ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু।

  |   শুক্রবার, ২৯ জুন ২০১৮   |   প্রিন্ট   |   ১৫৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ার মনিয়ন্দে পানিতে ডুবে দুই শিশু ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু।

বিশেষ প্রতিনিধি: আখাউড়ায় পানিতে ডুবে জান্নাত (৮) ও সাইদ (৫) নামে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টায় উপজেলার মনিয়ন্দ মধ্যপাড়া মিয়া বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই শিশু মনিয়ন্দ গ্রামের মাসুক মিয়ার সন্তান।
নিহতের স্বজনরা জানায়, জান্নাত ও সাইদ নিজ বাড়ির পাশে পুকুর পাড়ে খেলছিল। অসাবধানতায় পুকুর পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। পরে দুপুর ১২টায় বাড়ির লোকজন প্রথমে জান্নাতের লাশ ভাসতে দেখে উদ্ধার করে, পরে পানিতে খোজখোজি করে সাইদের লাশ উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত বলে ঘোষনা করে। তবে ধারণা করা হচ্ছে দুই ভাই-বোনের কেউ একজন পানিতে পড়ে গেলে অপরজন বাচাতে গিয়ে একই সঙ্গে তাদের মৃত্যু হয়।
এদিকে একই পরিবারের দুই ভাই-বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কান্নার রোল পড়েছে মনিয়ন্দের মধ্যপাড়া মিয়া বাড়িতে।
স্থানীয় মনিয়ন্দ ইউনিয়ন চেয়ারম্যান মো: কামাল ভুইয়া দুই শিশুর মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, একই পরিবারের ভাই-বোনের মৃত্যুর বিষয়টি মর্মান্তিক ও দু:খজনক।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ