Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ঘাটিয়ারায় বিজয় দিবস উপলক্ষে স্কাউটের ৩য় ডে ক্যাম্প পালিত

অমিত হাসান অপু:   |   শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ঘাটিয়ারায় বিজয় দিবস উপলক্ষে স্কাউটের ৩য় ডে ক্যাম্প পালিত

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারায় শহীদ সিদ্দিক মুক্ত স্কাউট গ্রুপ ও সূর্যসৈনিক রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকী ও ৫০ তম স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে ৩য় ডে ক্যাম্প পালিত হয়।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ঘাটিয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবসের প্রথম প্রহরে পতাকা উত্তোলনের মাধ্যমে ডে ক্যাম্পটি শুরু হয়।

 

উক্ত ডে ক্যাম্প দিনব্যাপী স্কাউট কার্যক্রম, ক্রিয়া প্রতিযোগিতা ও এলাকাবাসীর জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করা হয়। গ্রুপ দুটির প্রতিষ্ঠাতা সহকারী লিডার ট্রেইনার জনাব নাজমুল হাসান ভূইয়ার সার্বিক তত্ত্বাবধানে ও বাংলাদেশ স্কাউটস ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভারদের সহযোগিতায় দিনব্যাপী কার্যক্রম পরিচালিত হয়. ক্রিয়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে মোঃ আবু কাউসার ভূইয়ার সভাপতিত্বে ও মোঃ মামুন পাঠান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা ও দায়রা জর্জ কোর্টের সাবেক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আব্দুল হাকিম মোল্লা, মোঃ আলমগীর মোল্লা। এসময় আরও বক্তব্য রাখেন শেখ মোবারক হোসেন, মোঃ আমজাদ খান, শ্রী প্রসেনজিৎ সূত্রধর, অভিভাবক বৃন্দ সহ আরো অনেকে।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ