Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় এশিয়ান টেলিভিশনের ৯ম বর্ষপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৯ জানুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় এশিয়ান টেলিভিশনের ৯ম বর্ষপূর্তি উদযাপন

ব্যাপক উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এশিয়ান টেলিভিশনের ৯ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে আখাউড়া পৌর শহরের খরমপুর মাজার শরীফ মিলনায়তনে কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে আলোচনা সভা শেষে মাজার শরীফে বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তবৃন্দ সহ উপস্থিত অসহায় এতিম মিসকিনদের মাঝে নিজেদের রান্না করা খাবার বিতরণ করা হয়।

বর্ষপূর্তি অনুষ্ঠানে সাবেক ছাত্রলীগ নেতা মোঃ মনির হোসেন এর সঞ্চালনায় ও এশিয়ান টেলিভিশনের আখাউড়া প্রতিনিধি মোহাম্মদ অমিত হাসান আবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আক্তার৷

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মমিন বাবুল,পৌর যুবলীগের সভাপতি মনির খাঁন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, বাংলাদেশ মানবাধিকার কমিশন আখাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক জুয়েল রানা, আখাউড়া স্থলবন্দরের বিশিষ্ট ব্যবসায়ী নাজির হাসান, সাংবাদিক দুলাল ঘোষ, দৈনিক যায়যায়দিনের আখাউড়া প্রতিনিধি হান্নান খাদেম, আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলা টিভির আখাউড়া প্রতিনিধি সাইফুল ইসলাম,দৈনিক ইত্তেফাকের আখাউড়া প্রতিনিধি ফজলে রাব্বি, মাই টিভির আখাউড়া প্রতিনিধি জালাল হোসেন মামুন, দৈনিক আজকালের খবরের আখাউড়া প্রতিনিধি মোঃ জুয়েল মিয়া,দৈনিক ঢাকা প্রতিদিনের আখাউড়া প্রতিনিধি আল–আমিন, দৈনিক আমাদের বাংলার আখাউড়া প্রতিনিধি ইসমাইল হোসেন, দৈনিক ভোরের দর্পণের আখাউড়া প্রতিনিধি জুনায়েদ হোসেন পলক সহ এশিয়ান টেলিভিশনের সাধারণ দর্শক, রাজনীতিবিদ, বিভিন্ন প্রতিষ্ঠানের সাংবাদিক ও সকল শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ