Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া স্থলবন্দরে সোনালী ব্যাংকের ট্রেজারী চালান উপশাখার কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২০ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া স্থলবন্দরে সোনালী ব্যাংকের ট্রেজারী চালান উপশাখার কার্যক্রম  উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সোনালী ব্যাংক আখাউড়া শাখার নিয়ন্ত্রণাধীন স্থলবন্দরে অবস্থিত বিদ্যমান ট্রাভেল ট্যাক্স বুথে ট্রেজারি চালান কার্যক্রমের উপশাখা উদ্বোধন করা হয়েছে।

আজ(২০ এপ্রিল) বুধবার দুপুরে সোনালী ব্যাংক লিমিটেড আখাউড়া শাখার আয়োজনে স্থল কাস্টম স্টেশনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সোনালী ব্যাংক আখাউড়া শাখার ম্যানেজার মোঃ শহিবুর রহমানের সঞ্চালনায় ব্রাহ্মণবাড়িয়া প্রিন্সিপাল অফিস এর ডেপুটি ম্যানেজার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড কুমিল্লা শাখার জেনারেল ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া স্থল কাস্টম স্টেশনের ডেপুটি কমিশনার আবু হানিফ মোহাম্মদ আব্দুল আহাদ, আখাউড়া স্থলবন্দর কর্মকর্তা (ট্রাফিক) মোঃ মুস্তাফিজুর রহমান, ইমিগ্রেশন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, আখাউড়া স্থলবন্দরের সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি মোঃ মোবারক হোসেন ভূঁইয়া,সাধারণ সম্পাদক মোহাম্মদ ফোরকান খলিফা, আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা শাহ নোমান সিদ্দিকী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন মিশু, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম,সাধারণ সম্পাদক জালাল হোসেন মামুন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আখাউড়া স্থলবন্দরে ট্রেজারী চালানের উপ অফিস উদ্বোধনের মাধ্যমে স্থলবন্দরের ব্যবসায়িক কার্যক্রম ও যাত্রীদের ব্যাগেজ সুবিধার বাইরে ডিএম কৃত মালামালের ট্রেজারি চালানোর সময় কম লাগবে এবং বন্দরের সার্বিক কার্যক্রমে গতি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ