Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক।

রওনক ইসলাম   |   শনিবার, ১২ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা সীমান্ত থেকে ২ ভারতীয় নাগরিক কে আটক করেছে বিজিবি।

শুক্রবার রাত সাড়ে ৮ টার সময় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)এর বিওপির টহল দল সীমান্ত এলাকায় টহল পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে আন্তর্জাতিক সীমারেখার সীমান্ত পিলার ২০২৪/৪-এস হতে বাংলাদেশের অভ্যন্তরে বাউতলা নামক স্থানে ভারতীয় নাগরিক মোঃ মুন্না মিয়া (২৪) ও মোঃ সোহাগ মিয়া (২১) নামে ২ যুবক কে আটক করা হয়েছে।

আটক মুন্না মিয়া ও সোহাগ মিয়া ত্রিপুরা রাজ্যের আগরতলার থানার জয়পুর গ্রামের বাসিন্দা। মুন্না মিয়া ঐ গ্রামের মান্নান মিয়ার পুত্র এবং সোহাগ মিয়া ঐ গ্রামের মৃত মো. বাচ্চু মিয়ার পুত্র।

শুক্রবার দিনগত রাত সাড়ে ১২ টার সময় সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

আটককৃত ব্যক্তিদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়,তারা ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে স্বেচ্ছায় আগমন করে।

আটককৃত ভারতীয় নাগরিককে পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ