Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ

রওনক ইসলাম   |   মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আড়তে অভিযান চালিয়ে ১৭৫ কেজি নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার(৫ নভেম্বর) সকালে উপজেলার বড় বাজার মাছের আড়তে অভিযান চালিয়ে ষাট হাজার টাকা মূল্যের নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক বা জরিমানা করা হয়নি।

উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম জানান,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা বড়বাজার মৎস্য আরতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ৭৫ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা ইলিশ গুলো উপজেলার ছয়টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

ভ্রাম্যমান অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহানসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।মৎস্য সম্পদ ও জীব বৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা মৎস্য অফিস।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ