Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় বিএনপি’র বিক্ষোভ কর্মসূচি পালন

রওনক ইসলাম   |   রবিবার, ১০ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় বিএনপি’র বিক্ষোভ কর্মসূচি পালন

আখাউড়া উপজেলায় রবিবার মাঠে ছিলো বিএনপি। আওয়ামী লীগের ডাক দেওয়া কর্মসূচির প্রতিবাদে তারা সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালন করে।

সকাল থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের খন্ড খন্ড মিছিল বিভিন্ন এলাকা থেকে পৌর এলাকায় আসতে থাকে। এসব মিছিল থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়। পরে পৌর মুক্ত মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা বিএনপির আহবায়ক মো. জয়নাল আবেদীন আব্দু, সদস্য সচিব খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপির আহবায়ক মো. সেলিম ভূঁইয়া, সদস্য সচিব আক্তার খান,উপজেলা যুবদলের আহবায় জাকির হোসেন, জাবেদ আহম্মেদ, জিয়াউল হাসান, মো. নয়ন. মো. ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, কোনো রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে আখাউড়ায় কোন নাশকতার চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। তবে এ সময় আখাউড়া আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের কোন নেতৃবৃন্দকে দেখা যায়নি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ