Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

সপ্তাহের পাঁচ দিনে রেকর্ড ৭১২ টন মাছ রপ্তানি

মো, সাইফুল ইসলাম   |   বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

সপ্তাহের পাঁচ দিনে রেকর্ড ৭১২ টন মাছ রপ্তানি

আখাউড়া স্থলবন্দর দিয়ে রেকর্ড পরিমাণ মাছ রপ্তানি অব্যাহত রয়েছে। গত পাঁচ দিনে গেছে ২১ কোটি ৩৬ লক্ষ ১৪ হাজার ৪০০ টাকার মাছ। সর্বশেষ বৃহস্পতিবার প্রায় ১৬৩ মেট্রিক টন ৫৬৮ কেজি মাছ ভারতে রপ্তানি হয়। যার মূল্য বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ৯০ টাকা লাখ ৭০ হাজার ৪০০ টাকা।

স্থলবন্দর বাণিজ্যিক কার্যক্রম চালুর দুই যুগেরও বেশি সময়ে সোমবার প্রায় রেকর্ড পরিমাণ পাঁচ কোটি টাকার বেশি মাছ যায় এ বন্দর দিয়ে। হঠাৎ মাছ রপ্তানি বেড়ে যাওয়ায় বন্দরের ব্যবসায়িরাও অনেকটাই অবাক হয়েছেন।

গত সপ্তাহে প্রতিদিন গড়ে ১০০ টন করে মাছ রপ্তানি হয়। তবে নিয়মিত এ বন্দর দিয়ে ২০-৩০ টন মাছ ভারতে রপ্তানি হয়। অন্যান্য পণ্যের তুলনায় এখন মাছ রপ্তানি অনেক বেড়েছে।

বাংলাদেশের ব্যবসায়িরা বলছেন, দেশের কয়েকটি বন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি বন্ধ রয়েছে। যে কারণে এ বন্দর দিয়ে মাছের চাহিদা বেড়ে গেছে, যা নিয়মিত চাহিদার তুলনায় আট-১০ গুণ। ওপারে ভারতের সাতটি রাজ্যে বাংলাদেশের মাছের ব্যাপক চাহিদা রয়েছে বলে ব্যবসায়িরা জানান।

এদিকে গত সপ্তাহে সহকারি হাই কমিশন ভাঙচুরসহ বিভিন্ন ঘটনায় ওপারে উত্তেজনা দেখা গেলেও এখন অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে। তবে যাত্রী পারাপার অনেকটা কমে গেছে। যাওয়া-আসা করা যাত্রীদের মধ্যে ভারতীয়ই বেশি। অবশ্য ত্রিপুরাস্থ বাংলাদেশের সহকারি হাই কমিশন ভিসা সেবা কার্যক্রম বন্ধ ঘোষণা করায় ভারতীয় যাত্রীও ধীরে ধীরে কমে যাবে বলে ধারণা করা হচ্ছে। ভারত আরো আগে থেকেই ভিসা কার্যক্রম বন্ধ করে দেওয়া বাংলাদেশি যাত্রী পারাপার অনেকদিন ধরেই কম।

বন্দরের ব্যবসায়ি মো. হাসিবুল হাসান জানান, ওপারে বিভিন্ন কর্মসূচির কথা শুনা গেলেও রপ্তানিতে কোনো সমস্যা হচ্ছে না। ভারতীয়দের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যদি পণ্য পাঠানো হয় তাহলে তারা সেটি গ্রহন করবেন। এ অবস্থায় এখন প্রচুর মাছ যাচ্ছে।

সিএন্ডএফ এজেন্ট মিথু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারি নেসার উদ্দিন ভূইয়া বলেন, এই সপ্তাহে রেকর্ড পরিমাণ মাছ ভারতে যায়। স্থলবন্দরে বাণিজ্যিক কার্যক্রম চালু হওয়ার পর এক সপ্তাহে এত বেশি মাছ যায়নি। দেশের বেশ কয়েকটি বন্দর দিয়ে রপ্তানি বন্ধ থাকা ও বাংলাদেশে মাছের উৎপাদন ভালো হওয়ায় অনেক বেশি মাছ যাচ্ছে।’ তিনি জানান, লং মার্চ কর্মসূচির কারণে বুধবার বেলা ১২ নাগাদ মাছ রপ্তানির সম্ভাবনা হয়েছে। যে কারণে রপ্তানি কিছুটা কম হয়।

আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান খান বলেন, ‘গত সপ্তাহ থেকে মাছ রপ্তানি অনেক বেড়ে গেছে। ওই সময়ে প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা নাগাদ মাছ ভারতে যায়। কয়েকটি বন্দরে রপ্তানি বন্ধ থাকায় এ পথে রপ্তানি বেড়েছে।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ