Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া সীমান্তে বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার বিনিময়

মো,সাইফুল ইসলাম   |   সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া সীমান্তে বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার বিনিময়

মহান বিজয় দিবস উপলক্ষে আখাউড়া সীমান্তে ভারতীয় সেনাবাহিনী কে মিষ্টি, শাড়ী উপহার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীকে সন্দেশ ও ক্রেস্ট উপহার দেয় ভারতীয় সেনাবাহিনী।

সোমবার সকাল সাড়ে ১১ টায় আখাউড়া চেকপোষ্ট সীমান্তের শূন্য রেখায় এই সৌজন্য সাক্ষাৎ শুভেচ্ছা উপহার বিনময় অনুষ্ঠিত হয়।এসময় দুই বাহিনী একে অপরের সাথে কৌশল বিনিময় করেন।

ভারতীয় সেনা কর্মকর্তাগণ বাংলাদেশ সেনা কর্মকর্তাদের বিজয় দিবসের শুভেচ্ছা জানান এবং দুই দেশের মধ্যে সুসম্পর্ক ও ভ্রাতৃত্ব বোধ বজায় রাখতে আলোচনা হয়।সময় একটি ব্যানারে বাংলাদেশ ভারতের ৫৩ বছরের বন্ধুত্বের কথা লেখা একটি ব্যানার থাকতে দেখা যায়। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাঁজালা পারভিন রুহি শুভেচ্ছা বিনিময়ের বিষয়টি নিশ্চিত করেন।

জিওসি ৩৩ পদাতিক ডিভিশন এর মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক বাংলাদেশের পক্ষে এ সাক্ষাতে নেতৃত্ব দেন। ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১০১ কমিউনিকেশন জোন এর কমান্ডার মেজর জেনারেল সুমিত রানা। এ সময় উভয় জেনারেলের স্টাফ অফিসার ছাড়াও বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ