Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

শুল্ক ফাঁকি দিয়ে ঔষধ এনে দুই ভারতীয় নাগরিক গ্রেফতার

মো, সাইফুল ইসলাম   |   মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

শুল্ক ফাঁকি দিয়ে ঔষধ এনে দুই ভারতীয় নাগরিক গ্রেফতার

শুল্ক ফাঁকি দিয়ে ভারতীস ভেকসিন, ইনজেকশন ও ট্যাবলেট এনে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে দুই ভারতীয় নাগরিক।
সোমবার (৩ ফেব্রুয়ারি ) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের নারায়ণপুর নামক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

ওই দুই ভারতীয় নাগরিকের কাছ থেকে ভারতীয় ভেকসিন, ইঞ্জেকশন ও বিভিন্ন কোম্পানির ট্যাবলেট যদ্ধ করে পুলিশ, এছাড়া তাদের কাছ থেকে দুটি পাসপোর্টও জব্দ করা হয়।

আটককৃত দুই ভারতীয় নাগরিক হলো, ভারতের পশ্চিমবঙ্গের প্রদীপ দত্ত (৬০) ও একই এলাকার গোতম দত্ত (৫৩)।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে যে ভারতীয় দুই নাগরিক অবৈধ মালামাল নিয়ে আখাউড়া স্থলবন্দর থেকে দুটি সিএনজি দিয়ে সড়ক বাজারের পথে যাচ্ছে, পরে পৌর শহরের নারায়ণপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ভেকসিন, ইনজেকশন ও বিভিন্ন প্রকারের ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করা হয়। তবে এর বিপরীতে কোনো কাগজপত্র দেখাতে পারেনি তারা। শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য আনেন তারা।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন জানান,শুল্ক ও কর ফাঁকির অভিযোগে ভারতীয় দুই নাগরিকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ