Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় অসহায় ৩০ পরিবারের মুখে হাসি ফোটালেন সামাজিক সংগঠন ‘হাসিমুখ’

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় অসহায় ৩০ পরিবারের মুখে হাসি ফোটালেন সামাজিক সংগঠন ‘হাসিমুখ’

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অসহায় ৩০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাসিমুখ’।

রবিবার রাত ৮ টায় আখাউড়া সড়ক বাজার ও রেলস্টেশন এলাকায় অসহায় ৩০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেন সংগঠনটির সদস্যরা। ঈদ সামগ্রীর মধ্যে ছিল ১ টি ব্রয়লার মুরগী, ২ কেজি পোলাওর চাল, ১ লিটার তেল, চিনি, সেমাই সহ প্রয়োজনীয় ঈদ সামগ্রী।

জানা যায়, ‘হাসিমুখ’ সংগঠনটি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। এই সংগঠনটি অসহায় পথশিশু সহ সামাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড করে থাকেন। তারই ধারাবাহিকতায় সংগঠনটির পক্ষ থেকে ঈদুল ফিতর উপলক্ষে আজ অসহায় ৩০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।

এ বিষয়ে হাসিমুখ সংগঠনের সভাপতি জাবেদুল ইসলাম তুহিন বলেন, ‘সংগঠনটির সদস্য সহ শুভাকাঙ্ক্ষীদের চাঁদা দিয়ে আমরা প্রত্যেক বছর সামাজিক উন্নয়ন মূলক কাজ করে থাকি৷ তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই আয়োজন। সামনে হাসিমুখ এর উদ্যোগে বড় পরিসরে অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

বিতরণকালে এসময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনটির সাধারণ সম্পাদক আকাশ বাসফোর, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক অভিজিৎ পাল সাগর, এডভোকেট আতিকুল ইসলাম সিফাত,তাম্মান তানভীর সহ আরও অনেকে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ