Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় রবীন্দ্রনাথের ১৬৪তম জয়ন্তীতে আলোচনা সভা

ইয়ার হোসেন   |   বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় রবীন্দ্রনাথের ১৬৪তম জয়ন্তীতে আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রবীন্দ্রনাথের ১৬৪তম জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামে রাবেয়া খাতুন স্মৃতি পাঠাগারের উদ্যোগে বৃহস্পতিবার (৮ মে) এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিকেল সাড়ে ৪ টায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক মানবর্দ্ধন পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সহসভাপতি অরুণাভ পোদ্দার, আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের প্রভাষক (বাংলা) তানিয়া আক্তার, সংস্কৃতিকর্মী জামিনুর রহমান ও রাবেয়া খাতুন স্মৃতি পাঠাগার পরিচালনা পরিষদের সদস্য কবির হোসেন কানু।

আলোচনা সভা বক্তারা বলেন, বিদ্যমান বাস্তবতায় রবীন্দ্রনাথ ও বাংলাদেশ বিষয়টি একেবারেই অভিন্ন সত্ত্বা হিসেবে খুবই গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ।

প্রতিদিন নাগরিক জীবনে যে সংকটময় পরিস্থিতি অতিক্রম করছি, যত অন্ধকারই আসুক তা সবই কেটে যাবে রবীন্দ্র সাহিত্য ও শিল্প চেতনায় উদ্ধুদ্ধ হতে পারলে। অনেক জটিল ও কুটিল অন্ধকারও কেটে যাওয়ার পাশাপাশি সংঘাতময় নাগরিক জীবনেও শান্তির সুবাতাস বয়ে যাবে।রবীন্দ্রনাথ শিখিয়েছেন বাঙালিত্ব।রবীন্দ্রনাথ শুধু সাহিত্যই রচনা করেননি, উপমহাদেশের কৃষকদের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিভিন্ন পরামর্শ দিয়েছেন।

আকছির এম চৌধুরীর চ্যারেটি ট্রাস্ট স্কুলের শিক্ষক তাসনিম জাহান তামান্নার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক শিউলী আক্তার। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাবেয়া খাতুন স্মৃতি পাঠাগারের গ্রন্থাগারিক শিরীন আক্তার।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ