Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

বিএনপি থেকে তিন কন্ঠশিল্পীর মনোনয়ন নিশ্চিত।

  |   মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

বিএনপি থেকে তিন কন্ঠশিল্পীর মনোনয়ন নিশ্চিত।

আখাউড়ার আলো ২৪ ডেস্ক#নির্বাচনের আর বেশীদিন বাকী নেই। রাজনৈতিক দলগুলো এরই মাঝে শুরু করেছে দৌড়ঝাঁপ। কে বা কাকে দেয়া হবে দলীয় মনোনয়ন তাই নিয়ে চলছে হিসাব নিকাশ। অনেক দল আবার দেশের সাংস্কৃতিক অঙ্গনের প্রতিষ্ঠিত তারকাদেরকে বেছে নিচ্ছে দলীয় মনোনয়নের জন্য।

এরই মাঝে শোনা গেল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়ন পাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন । তার মনোয়ন প্রায় চূড়ান্ত। তিনি নীলফামারী ৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসন থেকে প্রার্থী হচ্ছেন বলে জানা গেছে।

অন্যদিকে, জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপার মনোনয়ন প্রায় নিশ্চিত বলে জানা গেছে। তিনি সিরজাগঞ্জ-১ আসন থেকে বিএনপি’র মনোয়ন পাচ্ছেন দলটির শীর্ষ পর্যায়ে কনকচাঁপার মনোনয়ন নিশ্চিত হয়ে গেছে। আরেক কণ্ঠশিল্পী মনির খান। জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর মনোনয়ন প্রায়ই নিশ্চিত ছিল। সেই নিশ্চয়তা এবার জোরালো হলো। পাশাপাশি ঝিনাইদহ-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হচ্ছেন কণ্ঠশিল্পী মনির খান।

আন্দোলনের পাশাপাশি নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল ও জোটের সম্ভাব্য প্রার্থীদের একটি খসড়া তালিকা তৈরি করে রেখেছে বিএনপি। গণমাধ্যমের হাতে আসা ওই তালিকায় দেখা যায় জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন, কনকচাঁপা ও মনির খানের নাম ও তাদের যে আসন থেকে নির্বাচন করবেন।

এদিকে যদি শরীক দলগুলোর সাথে সমঝোতা করে এই আসনের কোনো একটিও ছেড়ে দিতে না হয় তাহলে বিএনপি থেকে এই তিন কণ্ঠশিল্পী নির্বাচন করবেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ