Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আজ বাবা ও ছেলের শুভ জম্মদিন…

  |   শুক্রবার, ০৫ অক্টোবর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আজ বাবা ও ছেলের শুভ জম্মদিন…

আখাউড়ার আলো ২৪ স্পোর্ট ডেস্ক#

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজা ও জুনিয়র মাশরাফি সাহেল মর্তুজার জন্মদিন আজ ৫ অক্টোবর।

নড়াইল এক্সপ্রেস মাশরাফি আজ ৩৫ বছর পার করে ৩৬ বছরে পা দিয়েছেন। আর জুনিয়র মাশরাফি সাহেল মুর্তুজা চার বছর পেরিয়ে পাঁচ বছরে পা দিয়েছে। একই দিনে বাবা ও ছেলের জন্মদিন তাদের পরিবারে ভিন্ন আমেজের সৃষ্টি করেছে।

মাশরাফি বিন মর্তুজা ১৯৮৩ সালের পাঁচ অক্টোবর নড়াইল শহরের মহিষখোলা গ্রামের গোলাম মর্তুজা স্বপন এবং হামিদা বেগম বলাকার ঘরে জন্মগ্রহণ করেন।

দুই ভাইয়ের মধ্যে মাশরাফি বড়। ছোট ভাই সিজার মাহমুদও ক্রিকেট নিয়েই সময় কাটান।

মাশরাফি ২৩ বছর বয়সে ২০০৬ সালের সাত সেপ্টেম্বর নড়াইল শহরের আলাদাতপুরের মেয়ে সুমনা হক সুমির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

ক্রিকেট তারকার এটি ৩৫তম জন্মদিন হলেও এর আগে কখনও আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালন করা হয়নি। মাশরাফি জন্মদিন পালন করা মোটেও পছন্দ করেন না। তবে রাতেই মাশরাফির স্ত্রী সুমি তার ফেসবুকে স্বামী ও ছেলের দুটি ছবি পোস্ট দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে ছেলে ও নাতির জন্মদিনে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মাশরাফির বাবা গোলাম মুর্তুজা স্বপন ও মা হামিদা বেগম বলাকা। ক্রীড়াঙ্গনে বাংলাদেশ যাতে আরও ভালো করতে পারে সেজন্য মাশরাফিসহ দেশের সকল খেলোয়াড়দের জন্য তারা দোয়া চেয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ