Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

শর্ট সার্কিট থেকে আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের ৭ জনের মৃত্যু।

  |   বৃহস্পতিবার, ০৮ নভেম্বর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

শর্ট সার্কিট থেকে আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের ৭ জনের মৃত্যু।

আখাউড়ার আলো ২৪ ডেস্ক#

জয়পুরহাট শহরের আরামনগর এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আরামনগর এলাকার দুলাল হোসেনের স্ত্রী মোমেনা বেগম (৬০), তার ছেলে মোমিন আহম্মেদ (৩৫), মেয়ে জেএসসি পরিক্ষার্থী বৃষ্টি (১৪), দুলালের জমজ মেয়ে হাসি (১৫), খুশি (১৫), মোমিনের স্ত্রী পরিনা বেগম (৩২) ও মোমিনের দেড় বছরের ছেলে নূর।

জয়পুরহাট ফায়ার সার্ভিস স্টেনের ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রাতে বাসায় রাইস কুকারে রান্না করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং পুরো বাড়ি পুড়ে যায় একই পরিবারের তিন জন নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করায়। পরে সেখানে থেকে তাদের ঢামেকে নিয়ে যাওয়া পথে আরও চারজনের মৃত্যু হয়।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মমিনুল হক বলেন, ঘটনাস্থলেই তিনজন মারা যান। দগ্ধ পরিবারের অন্য ৫ সদস্যকে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা সিদ্ধান্ত হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ