Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

জাতিসংঘ মহাসচিবের বিভিন্ন প্রশ্নের জবাব দিলেন আইনমন্ত্রী।

  |   মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

জাতিসংঘ মহাসচিবের বিভিন্ন প্রশ্নের জবাব দিলেন আইনমন্ত্রী।

আখাউড়ার আলো ২৪ ডেস্ক#

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হয়রানির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছে। নিরাপত্তা বাহিনীর হাতে হয়রানি ছাড়াও তাদের অনিয়মের ঘটনা জানার সঙ্গে সঙ্গে সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে।

মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে জাতিসংঘের মহাসচিবের ‘সেক্সুয়াল ভায়োল্যান্স ইন কনফ্লিক্ট’ সংক্রান্ত বিশেষ প্রতিনিধি প্রমিলা প্যাটেনের সঙ্গে বৈঠক আলাপকালে তিনি এসব কথা বলেন।

জাতিসংঘের মহাসচিবের প্রতিনিধি বাংলাদেশের মানবাধিকার, যৌন হয়রানি ও রাখাইনে নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয়দানসহ বিভিন্ন বিষয়ে মন্ত্রীর কাছে জানতে চান বলে জানা গেছে।

এদিকে জাতিসংঘের মহাসচিবের প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, রোহিঙ্গারা যখন মায়ানমারের রাখাইন রাজ্যে ছিল তখন সেখানে যথেষ্ট যৌন নির্যাতন হয়েছে যা অনেকেই জানেন ও দেখেছেন।

‘সেক্সুয়াল ভায়োল্যান্স ইন কনফ্লিক্ট’র ব্যাপারে আমাদের এই মুহূর্তে কোনো সমস্যা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত উদ্যোগে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়েছেন। তাদের খাদ্যের ব্যবস্থা করেছেন। বাকি সব ইস্যুও আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। মিয়ানমারের সঙ্গে আমরা এ ব্যাপারে সব পর্যায়ে আলাপ-আলোচনাও করে যাচ্ছি।

তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ট্রমা কীভাবে কমানো যায়, তারা এখানে কীভাবে একটু স্বস্তিতে থাকতে পারে, সে ব্যবস্থাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হচ্ছে। সারা বিশ্বে বাংলাদেশের বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রোহিঙ্গাদের প্রতি যে সহানুভূতি সেটা অত্যন্ত প্রশংসিত হয়েছে।

আনিসুল হক বলেন, রোহিঙ্গাদের জন্য ভাষানচরে অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। তাদের সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করা হয়েছে। ভাষানচরেও সে ব্যবস্থা থাকবে।

রোহিঙ্গাদের আশ্রয় ও খাবারে বিষয়ে অপরএক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় ভারতে ১ কোটি লোক আশ্রয় নিয়েছিল। সেই অভিজ্ঞতার আলোকে রোহিঙ্গাদেরও বাংলাদেশে আশ্রয় দেয়া হয়েছে।

তিনি বলেন, পাচারের ব্যাপারে কিছু ছোটখাটো ঘটনা ঘটেছিল সেগুলোও আমরা শক্ত হাতে মোকাবেলা করেছি এবং এগুলো এখন খুব একটা ঘটছে না। আমি এখন এটুকু বলতে পারি আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ