Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

বিয়ের ১০ মাসের মাথায় পরকীয়া প্রেমিকের সঙ্গে প্রবাসীর স্ত্রী উধাও

  |   মঙ্গলবার, ২২ মে ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

বিয়ের ১০ মাসের মাথায় পরকীয়া প্রেমিকের সঙ্গে প্রবাসীর স্ত্রী উধাও

প্রবাসী স্বামীর সংসারে মাত্র ১০ মাস কাটিয়েই স্বর্ণালংকার নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে স্ত্রী উধাও হওয়ার ঘটনায় তোলপাড় চলছে এলাকায়। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদ ও থানায় লিখিত অভিযোগ করেছে ক্ষতিগ্রস্ত স্বামীর পরিবার। ঘটনাটি ঘটেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চর মান্দারী গ্রামের অহিদ উল্যা দেওয়ান বাড়িতে। গৃহবধূ মরিয়ম আক্তার অনামিকা (২০) লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মধ্য কাঞ্চনপুর গ্রামের ভূঁইয়া গাজী পাটওয়ারীর বাড়ির কুয়েতপ্রবাসী নুর হোসেন রাজুর (২৫) স্ত্রী। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছে। মঙ্গলবার দুপুরে প্রবাসী রাজুর ছোট ভাই সৌরভ হোসেন জানান, প্রায় ১০ মাস পূর্বে ৭ লাখ টাকা দেনমোহরে তার ভাই নুর হোসেন রাজু বিয়ে করেন মরিয়ম আক্তার অনামিকাকে। রাজু ও তার শ্বশুর অহিদ উল্যা বর্তমানে কুয়েতে রয়েছেন। সৌরভ জানান, প্রায় এক মাস পূর্বে তাদের টঙ্গীর বাসা থেকে ফরিদগঞ্জে বাবার বাড়িতে বেড়াতে আসেন অনামিকা। ১৭ মে রাতের আঁধারে পরকীয়া প্রেমের টানে অজ্ঞাত ব্যক্তির সঙ্গে বাবার বাড়ি থেকে পালিয়ে যান তিনি। গত ৭ দিনেও তার খোঁজ না পেয়ে বাধ্য হয়ে সৌরভ ১৬নং রূপসা (দ.) ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ ও ফরিদগঞ্জ থানায় জিডি করেছেন। গৃহবধূ অনামিকার মা আরজু বেগম বলেন, মেয়ে পালিয়ে গিয়ে আমাদের ও জামাই পরিবারের মানসম্মান কলঙ্কিত করেছে। আমরা তাকে পরিচয় দিতে চাই না। আমরাও মেয়ের সন্ধানে খোঁজখবর নিচ্ছি। ফরিদগঞ্জ থানার এসআই নাজমুল হুসেন বলেন, অনামিকার পালিয়ে যাওয়ার ঘটনায় তার দেবর সৌরভ হোসেন ফরিদগঞ্জ থানায় জিডি করেছেন। সরেজমিনে তদন্তকালে গৃহবধূর মা পরকীয়ার ঘটনায় মেয়ের পালিয়ে যাওয়ার বিষয়টি আমাদের নিশ্চিত করেছেন। তবে কার সঙ্গে সে পালিয়েছে, তা জানাতে পারেননি। তাকে উদ্ধারে সম্ভাব্য সব পদক্ষেপ নেয়া হচ্ছে।সুএ যুগান্তর

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ