Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

প্রথমবারের মতো মহিলা এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

  |   শনিবার, ০৯ জুন ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

প্রথমবারের মতো মহিলা এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

এমন একটি মুহূর্তের অপেক্ষায় ছিল সবাই। আজকের দিনটিতেই যে সেটা হতে যাচ্ছে, সেটাও অনেকটা জানা ছিল। দীর্ঘ অপেক্ষার পর হতাশ করেননি রুমানা-সালমারা। প্রথম পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়াকে ৭০ রানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। এ জয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠল বাংলাদেশের মেয়েরা।

আগের চার ম্যাচেই হেরেছে মালয়েশিয়া। স্বাগতিকদের বিপক্ষে জিতলেই ফাইনাল। বাংলাদেশ পরিষ্কার ফেবারিট হিসেবেই মাঠে নেমেছিল। কিন্তু ম্যাচ শুরুর আগে একটা শঙ্কা জেগেছিল ঠিকই। এবারের এশিয়া কাপটা বাংলাদেশের শুরুটা বেশ বাজে হয়েছিল। শ্রীলঙ্কার বিপক্ষে ৬৩ রানে অলআউট হয়ে টুর্নামেন্ট শুরু বাংলাদেশের। সে শ্রীলঙ্কাকে আজ হারিয়ে দিয়েছে থাইল্যান্ডের মেয়েরা। যে দল আবার বাংলাদেশের বিপক্ষে ৬০ রানের বেশি করতে পারেনি! টি-টোয়েন্টিতে যেকোনো দল যে নিজেদের দিনে সবাইকে হারাতে পারে, এর সবচেয়ে বড় বিজ্ঞাপন।

বাংলাদেশ তাই শুরুটা করেছে সাবধানী। প্রথম দশ ওভার প্রায় বিনা ঝুঁকিতে কাটিয়ে দিয়েছেন শামিমা সুলতানা ও আয়েশা রহমান। দশম ওভারের পঞ্চম বলে ভাঙে ৫৯ রানের উদ্বোধনী জুটি। ২ চার ও ১ ছক্কায় ২৭ বলে ৩১ রান করে ফিরেছেন আয়েশা। এক রানের মধ্যে ফারজানা (৭) ও শামিমা (৫৪ বলে ৪৩ রান) ফিরে গেলে হঠাৎ বিপদে পড়ে বাংলাদেশ। ৩ উইকেটে ৮৭ রান নিয়ে ১৬তম ওভার শেষ হয় বাংলাদেশের। দলের স্কোরটা (১৩০) সমীহ জাগানো হয়েছে ফাহিমা খাতুনের সুবাদে। পাঁচে নামা ফাহিমার ১২ বলে ২৬ রানেই শেষ ৪ ওভারে ৪৩ রান তুলেছে বাংলাদেশ। তাঁর ইনিংসে ছিল ৩টি চার।

তাড়া করতে নেমে ম্যাচের ফল নিয়ে কখনোই অনিশ্চয়তা জাগাতে পারেনি মালয়েশিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। রান তোলার গতিটাও ছিল স্লথ। বাংলাদেশের বোলারদের কিপটে বোলিংয়ের সামনে স্ট্রাইক রোটেট করতে পারছিল না দলটি। সে সঙ্গে দুটি রান আউট মিলে একদম লেজে গোবরে অবস্থা দাঁড়ায় দলটির। এতেই নিশ্চিত হয়, কোনো ম্যাচ না জিতেই টুর্নামেন্ট শেষ হচ্ছে মালয়েশিয়ার। আর এশিয়া কাপের ফাইনালটাও নিশ্চিত হয় বাংলাদেশের।

৪ ওভারে ৮ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন রুমানা আহমেদ। ৮ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন খাদিজা-তুল-কুবরা। ৯ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন সালমা খাতুন ও জাহানারা। ১৩ রানে ১ উইকেট নাহিদার।

আগামীকাল ভারতের বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে বাংলাদেশ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ