Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া ও বিজয়নগরে বিজিবি’র অভিযানে বিপুলসংখ্যক মাদক সহ ২ চোরাকারবারি গ্রেফতার

  |   সোমবার, ১০ অগাস্ট ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া ও বিজয়নগরে বিজিবি’র অভিযানে বিপুলসংখ্যক মাদক সহ ২ চোরাকারবারি গ্রেফতার

আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইল সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিজয়নগর এবং আখাউড়া উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২৯ বোতল ফেন্সিডিল, ০৪ বোতল হুইস্কি, ০৫ বোতল ইস্কফ, ৩০.৫ কেজি গাঁজা এবং নগদ বাংলাদেশী ২,৫০০ টাকাসহ লাদেন হৃদয় ও শাকিল মিয়া নামে ০২ জন মাদক চোরাকারবারী আটক করা হয়েছে।সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইকবাল হোসেন (০৯ আগস্ট ২০) প্রেস বিজ্ঞপ্তি নং-৪৯/২০ এর মাধ্যমে জানান, অত্র জেলার আখাউড়া উপজেলার ফকিরমোড়া বিওপি’র আওতাধীন সীমান্ত পিলার-২০২২/এমপি হতে আনুমানিক ২.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে আখাউড়া সড়ক বাজার নামক স্থান হতে ৫.৫ কেজি ভারতীয় গাঁজা ও বাংলাদেশী নগদ ২,৫০০ টাকাসহ ০২ জন আসামী আটক করা হয়। আটককৃত আসামীরা হচ্ছেন, জেলা সদর সুলতানপুরের বিরামপুর গ্রামের খোকন মিয়ার পুত্র মোঃলাদেন প্রকাশ হৃদয় (২১) এবং বিজয়নগর উপজেলার সিংগারবিল এলাকার মোঃ আকতার মিয়ার ছেলে মোঃ শাকিল মিয়া(২০) কে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে বিজয়নগর উপজেলায় আলীনগর বিওপি’র আওতাধীন নোয়াবাদী নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ১৪ কেজি ভারতীয় গাঁজা ও ০৪ বোতল ভারতীয় হুইস্কি জব্দ করা হয়। এছাড়াও সিংগারবিল বিওপি’র আওতাধীন নলগরিয়া নামক স্থান হতে ১১ কেজি ভারতীয় গাঁজা, ২৯ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ০৫ বোতল ভারতীয় ইস্কফ মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। আটককৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য- ১,২৮,৮৫০/- টাকা। ধৃত আসামীকে বিজিবি কর্তৃক আটককৃত মাদকদ্রব্য ও নগদ টাকাসহ আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে উক্ত আসামীদের বিরম্নদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, (১) এর ১৯ এর (খ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ