Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় অধ্যক্ষ এ,এম মো: ইসহাক বীরপ্রতীকের স্ত্রীর ইন্তেকাল।

  |   শনিবার, ০৬ অক্টোবর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় অধ্যক্ষ এ,এম মো: ইসহাক বীরপ্রতীকের স্ত্রীর ইন্তেকাল।

মো:সাইফুল ইসলাম#

সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা এ, এম ইসহাক (বীরপ্রতীক) এর স্ত্রী মেহেরুন্নেছা ইসহাক মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার সকাল সাড়ে ৮টায় তার ঢাকাস্থ মিরপুর নিজ বাসভবনে মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মেহেরুন্নেছা ইসহাক দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৪ পুত্র সন্তান ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ সন্ধ্যায় মাগরিব বাদ আখাউড়া বড় বাজার জামে মসজিদ মাঠে তার নামাজে জানাযা শেষে তাদের দেবগ্রাম পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

নামাজের জানাযায় তার সব আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য তার বড় ছেলে ইউসুফ সাকের সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।

এদিকে মেহেরুন্নেছা ইসহাকের মৃত্যুতে আখাউড়া রাধানগর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। আখাউড়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল্লাহ ভুইয়া বাদলসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা তার  রুহের মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ